সকাল হবার আগে

❑ সাম্য রাইয়ান 

কখন হয়েছে এই ভোর?
তারই মধ্যখানে
কারা যেন
হাঁসগুলি এলোমেলো
ছড়িয়ে দিয়েছে৷

সকাল হবে কী করে?
ফাওমির হল্লা ভোরে
চারিদিক তোলপাড়

সকালের আগে
হয়েছে সকাল৷

কখন জেগেছ তুমি?
ডাকোনি আমাকেও
ছোটছোট কিছু কাজ
আর শুধু চুপচাপ
ক্লান্ত হয়েছ বিছানায়৷

দুপুরে ঘুমাচ্ছে কারা?
আমারই মতো
আলস্য দুর্মর
প্রেমস্পর্শে কাতর!