❑ সাম্য রাইয়ান
উতল রাত
হেসেখেলে
পার হয়ে গেল৷
বৃষ্টিভাঙা গাছ, পাল্টে ফেল পোশাক
শৈশবের দ্রিম দ্রিম৷
আরো কত জীবনের বিব্রত-হুল্লোড়—
অথচ অনেক প্রেম
দেহের টলমল
জলকাতরতা
পার করে
যেতে হবে তোমাকেও
নিজস্ব বাড়ির কাছে—
দুলছে প্রাচীন বাড়ি
নিরপরাধ দিনের কৌতুক
পেরিয়ে যেতে হবে আমাকেও!