নৈশসঙ্গী

❑ সাম্য রাইয়ান 

আলোগুলো লাল আর নীল
টলমল করে

চারটে লোকের ভারে কেঁপে ওঠে
ইঞ্জিনের ঘোড়া৷
টগবগিয়ে
কেঁপে কেঁপে ওঠে সমূহ পথের দিশা…
নেমে যাই

এই রাস্তা চলে গেছে
অধিকতর নিঃসঙ্গতার দিকে৷
পুরনো শহরে বয়সী শামুক, হেঁটে যায়
অক্ষয়দাস লেন পেরিয়ে—

পকেটে মুদ্রা নাচে৷
গলির মুখে নাচে পুলিশের গাড়ি৷

বেদনাহত কোকের বোতল ছুঁয়ে
নৈশ বন্ধুর সাথে ট্রাফিক পেরিয়ে হাঁটি৷
অদেখা প্রতিবেশিনীর নিঃশ্বাস কাঁধে
টের পাই, আমরা তখন মেঘের ছায়ায়
অন্ধকার, বৃষ্টিহীন গ্র্যাণ্ড এরিয়ায়!

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *