লিখিত রাত্রি—দুই

❑ সাম্য রাইয়ান

থেমে থেমে আসা তুমুল বর্ষাদিনে হিজিবিজি
দিকচিহ্নহীন পাগলাহরিণের থামার ইচ্ছেটুকু
দেখি না কোথাও! এমন তীক্ষ্ণরাতে শুধু শুধু
তাকিয়ে বাঁচা, অসহায় প্রজাপতি ছাদের কোণে
রঙভরা ডানা দেখাতে চায় না সে-ও; অসহায়।


যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *