❑ সাম্য রাইয়ানএসো হাইহিল, মৃদু জুতার বাগান, অহেতুকমেতে উঠেছি ধনুকের সুতোয়; সামান্য ছুতোয়।আকাশের পথে হেঁটে যেতে যেতে জল-কাদা সবএকাকার পথে অনেক কিছুর সাথে হারালামজুতো। ফিতে বাঁধাটাই শেখা হলো না জীবনজুতোর।