❑ সাম্য রাইয়ান
তোমার জন্য এক
শোকসভা ডেকে নেবো
আমন্ত্রিত কেউ হবে না
একা এই অসামান্যজুড়ে—
বসে থাকবো আমি
বক্তব্য নেই কোনো
শুধু শুনশান–নীরবতা৷
তোমার না-থাকা-জুড়ে
এক ভীষণ শোকসভা৷
আহত বেদনার বাদ্যে
বেজে ওঠে অসুখের দিন৷
সন্ধ্যার বাগানবাড়িতে ফিরবে না জানি—
তবু এই অজ্ঞাত হাহাকার৷
পুরোটা না-থাকা-জুড়ে
একা এই দিন— শান্ত-নিথর৷