❑ সাম্য রাইয়ানখুন হয়ে গেছি শ্রাবণবরষায়। যদি জাগতেহয় আমাকে ঘুমের ভেতরে ফের, তাহলে ফিরতিপথে তোমাকেই ডেকে নেবো। নিগূঢ় বৃষ্টিভোরেতোমার ঘনত্ব বাড়াও মেঘ, আমাকে আড়াল করো।নিত্য ব্যবহার্য আনন্দ থেকে আমাকে মুক্ত করো।